ঢাকাSaturday , 26 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামানত হারাবে আ.লীগ নেতারা

Link Copied!

kondokar-mosarofনিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জামানত হারাবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এর আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। অথচ জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সেই সুষ্ঠু নির্বাচনের পথে যাচ্ছে না। তারা জানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগের জামানত থাকবে না।’
এ সময় ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার হত্যা করেছে। তাই আবারও গণতন্ত্র হত্যার পায়তারা চালাচ্ছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারেক রহমান দেশে ফিরে আসতে পারবে না। কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ষড়যন্ত্রের শিকার। তাই এ সরকারের পতন ঘটাতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের চিত্র তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন সাময়িকভাবে হলেও রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। কিন্তু পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মুসলমান রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, অথচ বাংলাদেশ সরকার নিশ্চুপ। কারণ এরা জনগণের প্রতিনিধিত্ব করে না।’
‘তাই সরকারকে একটি বিষয় পরিষ্কার করতে হবে, হয় নৌকায় ভেসে আসা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে উদ্যোগ নিন অথবা সাময়িকভাবে আগত রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে পরবর্তী সময়ে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করুন’, বলেন তিনি।
মহিলা দলের সিনিয়র সহসভাপতি নুরজাহান ইয়াসমীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আলোচনা সভায় বক্তব্য দেন।