ঢাকাFriday , 25 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসি গঠনে উদ্যোগ নিলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি

Link Copied!

MOWDUDনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসনের দেয়া প্রস্তাব আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে ভুল করেছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন হতে পারে। এ ব্যাপারে উদ্যোগ নিলে বিএনপি সরকারকে সহযোগিতা করবে।’
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গণতন্ত্র ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
মওদুদ আহমেদ বলেন, ‘দেশে গণতন্ত্র ফেরানোর জন্য বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন শক্তিশালী ও পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন। এটা কোনো আইন নয়। কিন্তু প্রস্তাব পর্যালোচনা না করেই তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ ভুল করেছে। আওয়ামী লীগ একটি অরিজিনাল ফ্যাসিবাদী দল। একদলীয় শাসন মনোভাবাপূর্ণ বলেই তারা খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অথচ তাদের উচিত ছিল খালেদা জিয়ার প্রস্তাবকে স্বাগত জানানোর। সত্যিকারের গণতান্ত্রিক দল হলে আওয়ামী লীগ আলোচনার উদ্যোগ নিতো।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সময় ফুরিয়ে যাচ্ছে। সেই ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় নয় বছর গণতন্ত্রহীনতার মধ্যে আছি। কেউ যদি মনে করেন এর কোনো সমাপ্তি হবে না, চলতেই থাকবে, তা হবে মারাত্মক ভুল। এই পরিস্থিতির সমাপ্তি হবেই। সেটা বিএনপির নেতৃত্বেই হবে।’
প্রবীণ এই আইনজীবী বলেন, ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত তারা একই ধ্যানধারণা, চিন্তা-চেতনা নিয়ে সরকার পরিচালনা করেছে। ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন তাই করছে। রাজনীতি মানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা এখনো সরকারকে আলোচনায় সবার আহ্বান জানাই।
মওদুদ আহমেদ বলেন, ‘রাজনীতি হতে হবে সমঝোতার মাধ্যমে। একদলীয় শাসনের নতুন সংস্করণ এখন দেখতে পাচ্ছি। রাজনীতির চরম অবক্ষয় ঘটেছে। মাটির নিচে চলে গেছে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।