নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা।
রাজধানীর বায়তুল মোকাররম উত্তরগেটে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তাদের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাজধানীর লালবাগ মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর হেফজাতের সিনিয়র সহ-সভাপতি পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাওলানা জাফরুল্লাহ খান, মুফতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা যোবায়ের আহমদ প্রমুখ।

