ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ একটি ফ্যাসিবাদী দল : ফখরুল

Link Copied!

fakrulfakকিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। তারা গণতন্ত্র বিশ্বাস করে না।
মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির মহাসচিব আরো বলেন, এদেশে বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সাঁওতালসহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে। ধর্মীয় স্বাধীনতাটুকুও কেড়ে নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে তারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। তাই আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগকে আলাপ-আলোচনাসহ যে প্রস্তাবই দিচ্ছে, সেটাই তারা নাকচ করে দিচ্ছে।
বর্তমান সরকারের সমালোচনা করে মীর্জা ফখরুল বলেন, মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের কথা বলছেন তারা। কিন্তু দেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের জীবনের কোনো উন্নয়ন হয়নি। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ দেশকে একটি অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি বলেন, সারাদেশের কারাগারগুলো বিএনপির নেতা-কর্মীদের দিয়ে ভরে ফেলা হচ্ছে। শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে। শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। যা স্বৈরাচারী এরশাদ এমনকি আইয়ুব খানের আমলেও এদেশে হয়নি।
এদিকে সম্মেলন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মীরা সম্মেলন স্থলে আসতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। কয়েক হাজার নেতা-কর্মী সম্মেলনে স্থলে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থান নেয়।
বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স ও শরিফুল আলম বক্তব্য রাখেন।