ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজভীকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

Link Copied!

rezbiনিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ৭ দিনের মধ্যে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন।
পরে জহিরুল ইসলাম সুমন বলেন, রুহুল কবির রিজভীকে এমআরপি প্রদানে হাইকোর্ট রুল জারি করলেও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। তাই আদালত আজ রায়ের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে তাকে নতুন পাসপোর্ট সরবরাহের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৭ জুন রিজভীকে কেন নতুন পাসপোর্ট প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।
তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়। সেই রুল শুনানি করে আজ আদালত এই রায় দেন।
হাইকোর্ট রুল জারির পর আইনজীবী জহিরুল ইসলাম সুমন জানিয়েছিলেন, রিজভীর পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালের ১০ ডিসেম্বর শেষে হয়। তাই নতুন পাসপোর্টের জন্য ওই দিনই তিনি আবেদন করেন। তাকে ৩১ ডিসেম্বর নতুন পাসপোর্ট সরবরাহের তারিখ দেওয়া হয়।
এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও কোনো কারণ না দেখিয়েই পাসপোর্ট সরবরাহ করা হয়নি। তাই গত ২৯ মে রিজভী হাইকোর্টে রিট আবেদন করেন।