ঢাকাMonday , 21 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএফএ’র প্রয়াত ৬ সদস্যের পরিবারের নিকট গ্রুপ বীমার চেক হস্তান্তর

Link Copied!

গ্রুপ জীবন বীমার চেক হস্তান্তর করছেন বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন

গ্রুপ জীবন বীমার চেক হস্তান্তর করছেন বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঝিনাইদহ, নীলফামারী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ৬ জন সম্মানিত সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রদত্ত গ্রুপ জীবন বীমার আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক প্রত্যেককে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গত ১৯ নভেম্বর (শনিবার) রাজধানীর পুরানা পল্টনস্থ আল রাজী ভবনে বিএফএ’র কনফারেন্স রুমে চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এমপি মরহুমগণের স্ত্রী-পুত্রদের নিকট চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন মরহুমগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বিএফএ তার সদস্যদের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। সদস্যরা যেমন সার সংকটমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএফএ’র কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন তেমনি তাদের বিপদ-আপদে প্রতিষ্ঠানও তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি।