ঢাকাMonday , 21 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির আশা ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতি আলোচনার ব্যবস্থা করবেন

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি আলোচনার ব্যবস্থা করবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আমরা আশা করছি তার এই প্রস্তাব বিবেচনায় নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতি আলোচনার ব্যবস্থা করবেন।
তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসণের উপায় নেই। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক তাই তার দায়িত্ব খালেদা জিয়ার প্রস্তাব উপস্থাপন করবেন এবং এ সম্পর্কে আলাপ-আলোচনা শুরু করার ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সমগ্র বিশ্বে সমালোচনা হয়েছে। তাই নতুন নির্বাচন কমিশন গঠন করে কীভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় এবং কমিশনকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা যায় সেই চিন্তা করেই বিএনপি একটি নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে প্রস্তাবনা দিয়েছেন। খুব শিগগিরই এই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিটি স্তরের নেতা-কর্মীদের সঙ্গে একটি বৈঠক হবে। আশা করি বিএনপির অবস্থান ও সিদ্ধান্ত রাতেই জানতে পারবেন।
এ সময় ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।