ঢাকাTuesday , 11 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরএফএল এর অ্যাম্বাসেডর ফেরদৌস

Link Copied!

3
বিনোদন ডেস্ক: দেশের বৃহত্তম প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। ১১ নভেম্বর প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাশেদুর রহমান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।  চুক্তির আওতায় ফেরদৌস আগামি একবছর আরএফএল এর বিভিন্ন পণ্যের প্রমোশনাল কার্যক্রমে অংশ গ্রহন করবেন।
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাশেদুর রহমান জানান, বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌস এর অসামান্য ভূমিকা রয়েছে। গ্রাম-শহর সব অঞ্চলের সব শ্রেণীর দর্শকের কাছে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় নায়ক। ফেরদৌস কে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, আরএফএল এর শিল্প ও কৃষি পণ্যগুলি সকলের কাছে জনপ্রিয় করতে চিত্রনায়ক ফেরদৌস বিশেষ ভূমিকা রাখবেন।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, আরএফএল এর সকলপণ্য বাংলাদেশের সবজায়গাতে ব্যাপক জনপ্রিয়। আরএফএল এর মতো একটি ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি চেষ্টা করব আরএফএল ব্র্যান্ডের গুরুত্বকে সকলের মাঝে পৌঁছে দিতে, ফলে এর পণ্যগুলি ব্যবহারে যেন সকলে উৎসাহিত হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সেক্রেটারি মো: আমিনুর রহমান, হেড অফ মার্কেটিং চৌধুরী ফজলে আকবর, ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হক এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চিত্রনায়িকা মৌসুমীও আরএফএল এর ব্র্যান্ড আ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।