ঢাকাSaturday , 19 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতা তারেক রহমানকে আটকাতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‘বহুমুখী ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘যাদের আন্দোলনের ফসল ছিল এক-এগারোর সরকার, তারা ক্ষমতায় এসেই তারেকের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে আরো কয়েক ধাপ এগিয়ে যায়। অসংখ্য মামলা দিয়ে তাকে পর্যুদস্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালায় আওয়ামী সরকার।’
‘এখনো দুঃশাসনের হুমকি প্রতিদিনই তার ওপর বর্ষিত হচ্ছে, তারেক রহমানকে চক্রান্তজালে আটকাতে চলছে নিরন্তর বহুমুখী ষড়যন্ত্র। ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে’, বলেন বিএনপি মহাসচিব।
জন্মদিনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করলে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে- এই চিন্তার ধারক-বাহক ও বাস্তবায়নকারী হিসেবে তারেক রহমান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান।’
সরকারের নির্যাতন-নিপীড়নে দেশ ধ্বংসের প্রান্তে উপনীত হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে। বহুদলীয় গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলে আবারও একদলীয় শাসনের নিষ্পেষণে জাতিকে বন্দি করা হয়েছে। এই দুঃসময়ে তারেক রহমানের মনোবল ও দৃঢ় নেতৃত্ব জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করছে।’