ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁওতালপল্লি পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল

Link Copied!

gaibandaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষুখামারসংলগ্ন সাঁওতালপল্লি পরিদর্শন করেছেন বিএনপির প্রতিনিধি দল।
শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহধর্মীয় সম্পাদক অমেলন্দু দাস অপুসহ নয় সদস্যর প্রতিনিধি দল সাঁওতালপল্লি অধ্যুষিত জয়পুর ও মাদারপুর গ্রামে পৌঁছান।
এ সময় তাদের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা প্রমুখ।
নেতারা ক্ষতিগ্রস্ত সাঁওতাল নারী-পুরুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
নেতারা সাঁওতালদের উচ্ছেদ, তাদের ওপর হামলা, বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।