ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াও এখন সরকারের উন্নয়ন দেখছেন

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদারীপুরের ছিলারচর এলাকার মেসার্স মনির মুন্না ফিলিং স্টেশন উদ্বোধনকালে তিনি একথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘আগে খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে পড়তো না। পরে লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর এখন বলছেন, সরকারকে টেকসই উন্নয়ন করতে হবে। এ কথা দ্বারা এই প্রমাণিত হয়, খালেদা জিয়াও সরকারের উন্নয়নের কথা স্বীকার করছেন।’
মন্ত্রী আরো বলেন, ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাট সরিয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে কাঠালবাড়ী-শিমুলিয়া রুট চালু করা হবে। ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশ কমে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম বাবুল সর্দার প্রমুখ।