ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘু হামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা

Link Copied!

farukনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করে সরকার আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ কথা বলেন। সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনার করার দাবিতে জাতীয়তাবাদী মোটরচালক দল এ মানববন্ধনের আয়োজন করে।
তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাদের গ্রেপ্তার উদ্দেশ্যপ্রণোদিত। প্রমাণ ছাড়া বিএনপি নেতাদের গ্রেপ্তার করে সরকার আবারও প্রমাণ করছে তারা মানবাধিকার রক্ষার পক্ষের শক্তি নয়। আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে।
ফারুক বলেন, ‘সরকারের অত্যাচার থেকে রক্ষা, গণতন্ত্র ফিরিয়ে সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আগামীকাল সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেবেন, সরকার যদি সত্যিই জনগণের ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকে, আমরা আশা করি তারা মেনে নেবে।
সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি সব সময় সরকারের আন্তরিকতার ওপর নির্ভর করে, ইচ্ছা থাকলেই তারা করতে পারে। আমরা ২০১৪ সালের মতো ভোটারবিহীন নির্বাচন চাই না।
আয়োজক সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা শরিফুল ইসলাম, কাজী সালাউদ্দীন প্রমুখ।