ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ গণতন্ত্রের কথা শুধু মুখে বলে : ফখরুল

Link Copied!

Fakhrulঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু তারা কোনো দিন গণতন্ত্রের চর্চা করে না। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে অরাজকতা বাড়তে থাকে। তারা গোটা জাতিকে ত্রাসের মধ্য দিয়ে দাবিয়ে রাখতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার একই কাজ করেছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, শরিফুল ইসলাম শরিফ, তারিক আদনান প্রমুখ।
পরে তিনি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।