ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলা না মানলে দলে থাকার অধিকার নেই

Link Copied!

Kaderনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বিভেদ করবে, শৃঙ্খলা মানবে না, তাদের দলে থাকার অধিকার নেই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসার ফুল কোনদিন শুকিয়ে যাবে না।
এর আগে সকাল ৮টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের নেতারা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তৃতা শেষে তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।