ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নির্বাচন দিতে ভয় পায়

Link Copied!

nazrul-islamসিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে- নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না। দুপুরে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের দেশ এখন চরম দুঃসময় পার করছে। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা কর্মীদের ডাকে সাড়া দেন না, কর্মীদের পাশে দাঁড়ান না, তারা নেতা হওয়ার যোগ্য নন।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাবুল আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, প্রাক্তন সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।