ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মামলা খারিজ

Link Copied!

saidulনিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ মামলাটি খারিজ করে দেন।
গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম মানহানি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আজ ১৪ নভেম্বর দিন ধার্য করেছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ নভেম্বর মন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন বলেও উল্লেখ করেন।
মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার মানহানি হয়েছে বলে আদালতে মামলার আবেদন করেন।