ঢাকাFriday , 11 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এখন আলোকিত : স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আলোকিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সব ক্ষেত্রেই যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে জঙ্গি-সন্ত্রাস শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মাত্র ২ মাসের ব্যবধানে জঙ্গি সমস্যার সমাধান হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া যে ডাল ধরেন সেই ডাল ভেঙে পড়ে। আর শোকে ব্যথায় কেঁদে বুক ভাসান। আর মাঝে মাঝে উন্নয়নের দোহাই দিয়ে দেশকে অকার্যকর করার নকশা আঁকেন।
তিনি বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে মানুষ পুড়িয়ে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না।
দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে এমন মন্তব্য করে নাসিম বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে সরকারদলীয় একজন সংসদ সদস্যকেও জেলে যেতে হয়েছে।
সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসানের সভাপতিত্বে সমাবেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মুহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে গান্ধাইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ত্রিতল ভবনের উদ্বোধন করেন।