ঢাকাThursday , 10 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি এখন বিদেশিদের ওপর নির্ভরশীল

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি এখন বিদেশিদের ওপর নির্ভরশীল। যারা জণগণের ওপর আস্থা হারিয়ে বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তারা কখনো এ দেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে ‘১০ নভেম্বর নূর হোসেন দিবস’ উপলক্ষে নূর হোসেন স্মৃতি সংসদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নিজেদের স্বকীয়তা হারিয়ে এখন বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিদেশিদের ক্ষমতার পালাবদলে এ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আশা করছে। ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। তারা এখন আর জণগণের ওপর ভরসা করতে পারছে না।’
ক্ষমতার লোভে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে মানুষ মারতেও দ্বিধা করে না। তারা বুঝতে পেরেছে, জনগণ অনেক আগেই তাদের প্রত্যাহার করেছে। যার কারণে নানা ষড়যন্ত্রে মেতে উঠছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’
নূর হোসেন স্মৃতি সংসদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ প্রমুখ।