ঢাকাWednesday , 9 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে খালেদার অভিনন্দন

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়া।
ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ২৯০ ভোট, আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ট্রাম্পের প্রয়োজন ছিল ২৭০টি ইলেকটোরাল ভোট।