ঢাকাWednesday , 9 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত থাকবে

Link Copied!

Kaderনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। নির্বাচনের ফল যাই হোক না কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অপরিবর্তিত থাকবে।
বুধবার রাজধানীর বনানীতে সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং এর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন। এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সঙ্গে চীনের দারুণ সম্পর্ক রয়েছে। দেশটির প্রেসিডেন্টর সফর এ সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে।’