ঢাকাTuesday , 11 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগি লাইনচ্যুাত, বিকল্প পথে ট্রেন চলছে

Link Copied!

Mymensingh
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুাত হয়েছে।

এদিকে এ ঘটনার প্রায় পৌনে একঘণ্টা পর বিকল্প পথে রাজধানী ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল স্বভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ জানান, সকাল ৯টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) শহরের কেওয়াটখালী যাওয়ার পথে ডাউন পয়েন্টে  ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলে মেইন লাইন বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে ময়মনসিংহের সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার প্রায় পৌনে একঘণ্টা পর বিকল্প পথে এই লাইনে পুনরায় ট্রেন  চলাচল শুরু হয়, দুর্ঘটনার কারণে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেস ও ডেমু ট্রেন সাময়িক সময়ের জন্য আটকা পড়ে ।