ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের বিজ্ঞান-প্রযুক্তি ও উপদপ্তর সম্পাদকের নাম ঘোষণা

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবগঠিত কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
রোববার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে দুই পদে তাদের মনোনয়ন প্রদান করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্লব বড়ুয়া দলের সদ্য ঘোষিত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমানকে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভাপতি।