নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এ ছাড়া উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবগঠিত কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রোববার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই দুই পদে তাদের দায়িত্ব দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্লব বড়ুয়া দলের সদ্য ঘোষিত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সালমান এফ রহমানকে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে ঘোষণা দিয়েছেন দলীয় সভাপতি।

