ঢাকাSaturday , 5 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামুর পুনরাবৃত্তি নাসিরনগরে : শাহরিয়ার কবির

Link Copied!

shariar-kobirব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, রামুর ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে নাসিরনগরে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরমন্দিরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, রামুতে প্রশাসন যতটা তৎপর ছিল এখানে তেমনটা নেই। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, নাসিরনগরে প্রশাসনের তেমন কোনো গাফিলতি নেই। তাই আমরা প্রশাসনের তদন্তে ভরসা রাখতে পারি না। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
আজ শাহরিয়ার কবিরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল রসরাজের বাড়ি ও ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করে।
এ সময় তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ঘটনার তিন দিন পর এলাকায় এসে যা বলেছেন তাতে ঘটনা আরো বেড়েছে। তার কথায় সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারেনি। মানুষ মহাজোট সরকারের আমলে এমন ঘটনা দেখতে চায় না। মানুষ নিরাপত্তা চায়, আশ্বাস চায়। কিন্তু প্রশাসন তাদের সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, রসরাজের বাড়িতে গিয়ে আমরা জানতে পেরেছি সে স্বল্প শিক্ষিত। ফলে রসরাজের ফটোশপে ছবি এডিট করা সম্ভব নয়। তার বাড়িঘর দেখে আমাদের মনে হয়েছে সে সংস্কৃতিমনস্ক মানুষ। সে এমন কাজ করতে পারে না।
এ সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমরা জানতে পেরেছি রসরাজের পক্ষে একজন আইনজীবী দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু বিচারক তাকে দাঁড়াতে দেননি। রসরাজকে কোনো কথা বলারও সুযোগ দেননি। ফলে ওই বিচারক যা করেছেন তা ন্যায় বিচারের পরিপন্থী বলে মনে করছি। ওই বিচারকের কাছে এর ব্যাখ্যা চাওয়া উচিত। ১৬৪ ধারার জবানবন্দি দেওয়ার আগে রসরাজকে যাতে আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। তা করা না হলে হামলাকারীরা উৎসাহিত হবে।
শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ছাড়াও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সদস্য এরোমা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।