ঢাকাSaturday , 5 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া সংবিধানের মূল কাঠামো ক্ষতবিক্ষত করেছেন

Link Copied!

Menonনিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৫ম সংশোধনীর মাধ্যমে ৭২’র সংবিধানের মূল কাঠামোকে ক্ষতবিক্ষত করেন। যার পরিণতিতে রাজনীতিতে ফিরে আসে সাম্প্রদায়িকতা, ঘৃণা আর প্রতিক্রিয়াশীলতা। মুক্তিযুদ্ধের চেতনা হয় পদদলিত।
শুক্রবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘৪৫তম সংবিধান দিবস’ উপলক্ষে ‘৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকলেও রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির প্রয়োজনে ৭২’র সংবিধানে পুরোপুরি ফিরে যাওয়া যাচ্ছে না। রাজনীতির অবক্ষয় এমন জায়গায় চলে গেছে, যাকে বাণিজ্য ছাড়া আর কিছু বলা যায় না। একটি গোষ্ঠী সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আবহ সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে, যে অন্ধকার আমরা পেরিয়ে এসেছিলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।
তিনি বলেন, ‘আমাদের বর্তমান সংকট উপলদ্ধি করতে হবে এবং ৭২’র সংবিধানে পুরোপুরি ফিরে না যাওয়া অবধি এ সংকট কাটবে না।’
রাশেদ খান মেনন আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী ৭২’র সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। এ সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা সংযোজন করা হয়। ভারতের মতো দেশেও তা সংযোজন করা হয় ১৯৭৬ সালে। এ সংবিধানে শোষণহীন সমাজ সৃষ্টির প্রত্যয়ে সমাজতন্ত্রের কথা বলা হয়। ৭২`র সংবিধানে ধর্মকে রাজনীতি থেকে পৃথক রাখার কথা ব্যক্ত করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলাম, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক, অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, শাহরিয়ার কবির প্রমুখ।