ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক হামলা : ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানাতে ও ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হবেন প্রতিনিধিদলের সদস্যরা।
সাত সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সদস্যরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা সুশীল বড়ুয়া, সঞ্জীব চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সহ-আন্তর্জাতিক সম্পাদক ফাহিমা মুন্নী ও রুমিন ফারহানা।
প্রতিনিধিদলটি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।
গত ৩০ অক্টোবর রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রসরাজ দাস নামের এক ব্যক্তি পবিত্র কাবা শরীফ অবমাননা করে আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করলে এ নিয়ে ওই এলাকা উত্তাল হয়ে ওঠে। এর পরে সেখানে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।
ফেসবুকে ইসলাম অবমাননাকে কেন্দ্র করে ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছিল।
এদিকে ইসলাম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের উপাসনায় ও বাড়িঘরে হামলাকে ‘ন্যক্কারজনক ও নজিরবিহীন’ অভিহিত করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে বিএনপি।