ঢাকাThursday , 3 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করবে সিপিবি-বাসদ

Link Copied!

Cpb-Basodনিজস্ব প্রতিবেদক : আগামী ৮ নভেম্বর দেশব্যাপী ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালন করবে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সিপিবির কেন্দ্রীয় দপ্তর বিভাগের চন্দন সিদ্ধান্ত এ তথ্য জানিয়েছেন।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে সিপিবি-বাসদের নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘরবাড়ি এবং মানুষজনের ওপর যে বেপরোয়া হামলা চালিয়েছে, তা চরম উদ্বেগের। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ব্রাহ্মণবাড়িয়ার পর দেশের আরো কয়েকটি স্থানে হামলা হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। কিন্তু সরকার নমনীয় কিংবা নিষ্ক্রিয় থাকছে। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করতে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিবৃতিতে নেতারা আগামী ৮ নভেম্বর দেশব্যাপী ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।