ঢাকাTuesday , 1 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিবির সভাপতি সেলিম, সম্পাদক আবু জাফর

Link Copied!

CPBনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসে মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতি ও সৈয়দ আবু জাফর আহমেদকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সিপিবির মিডিয়া কনভেনর মনজুর মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ অক্টোবর একাদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ৭ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়।
ওই অধিবেশনে ৬৮২ জন প্রতিনিধি যোগ দেন। এদের মধ্যে ২১৭ জন নারী এবং ১৭ জন আদিবাসী। এ ছাড়া ১০৮ জন পর্যবেক্ষক, ভ্রাতৃপ্রতিম পার্টির ২৬ জন প্রতিনিধি অধিবেশনে অংশ নেন।