ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রধারী দুই নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

Link Copied!

a.legueনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদকে কেন্দ্র করে অস্ত্রধারী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাদশা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. সাব্বির হোসেন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ) ও মো. আশিকুর রহমানকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ওয়ারী থানা শাখা) দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী, হকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিটি করপোরেশনের পক্ষ হয়ে একদল যুবক ব্যবসায়ী ও হকারদের ধাওয়া করে। ওই যুবকদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।এ নিয়ে গণমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে।