ঢাকাMonday , 31 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনা ফিউচার পার্কে জীবন্ত ভূত!

Link Copied!

hauntedলাইফস্টাইল ডেস্ক : মাত্র কয়েক গজ সামনে ভূতগুলো নিষ্পেষণ করছে। রক্তচোষারা দীর্ঘ ঘুমের পর জেগে উঠেছে। নেকড়ে মানবরা গর্ত থেকে বেরিয়ে একটা ভূতুড়ে পরিবেশে বিশাল জমায়েতের চেষ্টা চালাচ্ছে। এমন শিহরণ জাগানো ভৌতিক অবস্থায় রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ এখন আপনার সামনে। যমুনা ফিউচার পার্ক এবং ঢাকা কমিকন নিয়ে এলো সপ্তাহব্যাপী ‘হন্টেড হ্যালোইন উইক’।
যমুনা ফিউচার পার্কের লেভেল-৫ এ ‘হন্টেড হ্যালোইন উইক’ চলবে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০১৬ পর্যন্ত। এখানে আপনি সেই কসপ্লেয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এতে আরো থাকছে গান শোনা এবং আপনার ভূতুড়ে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ। তাদের সঙ্গে আপনিও মেতে উঠতে পারেন দৈত্য উম্মাদনায়।
হন্টেড হ্যালোইন উইকে কসপ্লে করুন এবং প্রতিদিন জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন তিনজন চূড়ান্ত প্রতিযোগীকে বেছে নেওয়া হবে এবং ৪ নভেম্বর তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ৩১ অক্টোবর দিন শেষে হ্যালোইন ‘হরর আইকন অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হবে।
এই ইভেন্ট চলবে মোট চার দিন। বুধবার যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধ। ১ দিন প্রবেশ মূল্য- ২০০ টাকা। ৪ দিন প্রবেশ মূল্য- ৫০০ টাকা। এই টিকেটে আরো ফ্রি প্রবেশ করা যাবে যমুনা ফিউচার পার্কের বোলিং প্লেয়ার্স ক্লাবে, ফিউচার ওয়ার্ল্ডে এবং আউটডোর পার্ক কার্নিভালে।