নিজস্ব প্রতিবেদক : কাওসার আহমেদকে সভাপতি ও ইব্রাহীম মোল্লাকে সাধারণ সম্পাদক করে শ্যামপুর থানা জাতীয় পার্টির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি শ্যামপুর থানার এই কমিটি অনুমোদন দেয়। তবে কমিটিতে নেতৃত্বের কোনো পরিবর্তন আসেনি।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, হানিফ সর্দার, জহিরুল ইসলাম জহির, এস এম ফারুক ও হাজী লাট মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান সাজু, মাহমুদ, মিজানুর রহমান মিজান, শাহীন দেওয়ান ও আব্দুল কাদির জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, যুগ্মসাংগঠনিক মারুফ হাসান মাসুম, জিন্নাত হোসেন ও সালাহউদ্দিন সালু, অর্থ সম্পাদক মানিক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম খলিল, যুগ্মপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুমন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, যুগ্মদপ্তর সম্পাদক মোবারক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মনি রহমান, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার গনি, সাংস্কৃতিক সম্পাদক আসাদ মিয়া, যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম খান, সমাজকল্যাণ সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক সোলায়মান, যুগ্ম শিক্ষা সম্পাদক চাঁন মিয়া, ক্রীড়া সম্পাদক আলমাস খান, যুগ্মক্রীড়া সম্পাদক হৃদয় ব্যাপারী, যুব বিষয়ক সম্পাদক মো. নাসির, যুগ্ম যুববিষয়ক সম্পাদক জানে আলম খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দোলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, যুগ্ম আইন সম্পাদক অলিউল্লাহ রিপন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক আনন্দ রায়।
কার্যকরী সদস্যরা হলেন- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সিরাজুল ইসলাম, টাইগার সুনীল মো. বাদল, পারুল বিল্লাল, মো. খোকন, শাহাদাৎ হোসেন, আক্তার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।

