ঢাকাSunday , 30 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র পাট বীজ বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম

Link Copied!

প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. আব্দুল জলিল

প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. আব্দুল জলিল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশ (বিএডিসি)’র পাট বীজ বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম গত ২৪ ও ২৫ অক্টোবর রাজধানীর মিরপুরস্থ বীজ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ‘পাট বীজ উৎপাদন ও সংগ্রহ পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিষয়ে রেজিস্ট্রার লিখন ও প্রতিবেদন প্রণয়ন’ শীর্ষক এই প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে পাট বীজ বিভাগের উপ-সহকারী পরিচালক, সহকারী পরিচালক এবং উপ-পরিচালকরা অংশগ্রহণ করেন।
২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (পাট বীজ) নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন এগ্রো সার্ভিস সেন্টার (এএসসি)’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মুজিবর রহমান, যুগ্ম-পরিচালক (পাট বীজ) মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম-পরিচালক (বীজ পরীক্ষাগার) আশুতোষ লাহিড়ী এবং ব্যবস্থাপক (পাট বীজ) রাজেন আলী মন্ডল।
প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন মহাব্যবস্থাপক (পাট বীজ) নূর মোহাম্মদ মন্ডল, যুগ্ম-পরিচালক (পাট বীজ) মো. মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপক (কর্মসূচি) বিশ্বাস কুতুব উদ্দিন, ব্যবস্থাপক (পাট বীজ) রাজেন আলী মন্ডল, ঢাকা জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. মো. আলী আকবর, যুগ্ম-পরিচালক (বীজ বিপণন) মো. ওবায়েদুল ইসলাম এবং যুগ্ম-পরিচালক (বীজ পরীক্ষাগার) আশুতোষ লাহিড়ী। দীর্ঘদিন পর পাট বীজ বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে প্রশিক্ষণার্থীরা বেশ উৎসাহিত হয়েছেন বলে জানা গেছে। পাট বীজ বিভাগের গতানুগতিক বীজ উৎপাদন পদ্ধতির পরিবর্তে যুগোপযোগী পাট বীজ উৎপাদন ও সংগ্রহ পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিষয়ে রেজিস্ট্রার লিখন ও প্রতিবেদন প্রণয়নে মহাব্যবস্থাপক (পাট বীজ) নূর মোহাম্মদ মন্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা প্রশিক্ষণে প্রতিফলিত হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন।