ঢাকাSaturday , 29 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নয়নে গ্রুমিং

Link Copied!

successলাইফস্টাইল প্রতিবেদক : ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নয়নে রাজধানীতে গ্রুমিং সেশনের উদ্যোগ নিয়েছে ইভেন্ট ৫২। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউটে এই গ্রুমিং সেশনের আয়োজন করা হয়েছে।
যারা চ্যালেঞ্জ নিতে ভয় পান, ক্যারিয়ারে উন্নতি করতে চান, সাফল্যের সংজ্ঞা জানতে চান, জানতে চান সফলতার মূল সূত্রগুলো কী, সাফল্যের পথে বাধা কী এবং কীভাবে সে বাধা অতিক্রম করতে হবে, সফল ব্যক্তি হয়ে জীবনকে ইতিবাচক হিসেবে গড়ে তুলতে যারা ক্যারিয়ারে লক্ষ্য পূরণে আগ্রহী তাদের জন্যই ‘লিমিটলেস, সেশন ওয়ান-২০১৬’ শীর্ষক দিনব্যাপী এই গ্রুমিং সেশনের আয়োজন করা হয়েছে।
ক্যারিয়ার বিষয়ক এই গ্রুমিং সেশনে ব্যক্তিত্বের উন্নয়নের আওতায় ইতিবাচক চিন্তাভাবনা ও মনোভাব, রাগ নিয়ন্ত্রণ, সময় ব্যবস্থপনা বিষয়ে গ্রুমিং করা হবে। কর্পোরেট ক্যারিয়ারের প্রস্তুতির ক্ষেত্রে নিজের মূল্যায়ন, ক্যারিয়ার প্রস্তুতি, ইন্টারভিউয়ের সময় মনোভাব, ব্যক্তিত্ব উন্নয়নের পরিকল্পনা বিষয়ে গ্রুমিং করা হবে।
কর্পোরেট পরিবেশের উপযোগী করতে কর্পোরেট পোশাক, গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য আচরণ, মিটিংয়ে করণীয়, সহকর্মীদের মনে নিজের ইতিবাচক ধারণা তৈরি, পেশাগত ভাব বিনিময় বিষয়ে গ্রুমিং করা হবে। দক্ষ নেতৃত্ব প্রদানে সেরা নেতৃত্বের বৈশিষ্ট্য, নেতৃত্বের শৈলী, সেরা নেতৃত্বের চর্চার বিষয়ও থাকবে। এছাড়া ব্যবসা ও প্রযুক্তির ক্ষেত্রে নিজের ব্যবসার প্রতিদ্বন্দ্বিদের কৌশল জানা ও ব্যবসায় প্রযুক্তি প্রভাব বিষয়ে এবং উদ্যেক্তা হতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, প্রেরণা এবং সাফল্য বিষয়ে গ্রুমিং করা হবে।
এসব গ্রুমিং পর্বে বক্তা হিসেবে থাকবেন তরুণ প্রজন্মের আইকন সোলায়মান সুখন, তাজদিন হাসান, নাভেদ মাহবুব, আয়মান সাদিক, মাসুদ রায়হান এবং নাফিজ আল আমিন।
শিক্ষার্থীরা ‘লিমিটলেস, সেশন ওয়ান-২০১৬’ শীর্ষক এই গ্রুমিং সেশনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন http://ticketchai.com/details/481/Limitless-Season-One-2016 এই লিংকে। টিকেট মূল্য- প্লাটিনাম ১০০০ টাকা, গোল্ড ৮০০ টাকা এবং সিলভার ৬৫০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট: www.facebook.com/events/303060016723122।
ইভেন্ট ৫২-এর এই আয়োজনের ইলেকট্রনিক মিডিয়া পার্টনার এটিএন বাংলা, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার, রেডিও পার্টনার রেডিও ফুর্তি, অনলাইন নিউজ মিডিয়া পার্টনার রাইজিংবিডি ডটকম, ক্রিয়েটিভ পার্টনার ফ্রানটিক ফেনম স্টুডিওস লি. এবং টিকেট পার্টনার টিকেট চাই ডটকম।