ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নির্বাচনের প্রস্তুতি আছে

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : তাৎক্ষণিকভাবে নির্বাচনের আয়োজন করা হলেও তাতে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা বিএনপির আছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ দাবি করেন।
খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল এ স্মরণ সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির দরকার নাই। আগামীকাল নির্বাচন হলেও বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে, প্রার্থী খোঁজা লাগবে না। শেখ হাসিনার প্রস্তুতির দরকার আছে। মানুষ ভোট দিতে পারবে, এমন নির্বাচনের জন্য বিএনপি সবসময়ই প্রস্তুত।’
আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠ নির্বাচনে বিশ্বাস করে না, এ মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৫ জানুয়ারির মতো নির্বাচন হলে প্রস্তুতির দরকার নাই। তাদের (আওয়ামী লীগের) তো র‌্যাব-পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী আছেই।’
সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এমন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে হবে, যারা জনগণের ভোটের নিরাপত্তা দিতে পারবে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না।’
আওয়ামী লীগের কাউন্সিলের তুলনায় বিএনপির কাউন্সিলে বেশি জনসমাগম হয়েছে, দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাউন্সিলে চার-পাঁচ গুণ বেশি লোক হয়েছে। বিএনপিকে ৪৮ ঘণ্টা আগে কাউন্সিলের অনুমতি দেওয়া হয়েছিল তারপরেও বিএনপির কাউন্সিলে ৪ লাখ লোক হয়েছিল। আর আওয়ামী লীগের দুই মাসের প্রস্তুতির পরও ৫০ হাজার লোক হয়নি।’
আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।