ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে আলোচনায় আসার আহ্বান দুদুর

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : ‘গণতন্ত্র রক্ষায়’ একটি অবাধ নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
‘কাশ্মীর ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আগে গণতন্ত্র, এরপর সকল আলোচনা। তাই আসুন, দেশে গণতন্ত্র রক্ষা ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্রের পক্ষে কোনো সিদ্ধান্ত ও ঘোষণা আসবে বলে প্রত্যাশা করা হলেও তা আসেনি।’
ভারত বাংলাদেশের ‘গণতন্ত্র হত্যায়’ সহযোগিতা করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছিলো, ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে।’
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, ‘কাশ্মীরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কাশ্মীরের সঙ্গে রয়েছে। এ কথা ভারতের মনে রাখা উচিত।
আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।