ঢাকাWednesday , 26 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা শুক্রবার

Link Copied!

A.Legue_নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নবনির্বাচিত সদস্যদের প্রথম সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।
সভায় কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্য নির্বাচন করা হবে বলে জানা গেছে। আর পাঁচজন সম্পাদক ও দুজন উপ-সম্পাদকের নাম কিছু দিনের মধ্যে ঘোষণা করা হবে।
এ ছাড়া বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর নবনির্বাচিত সদস্যদের সভা দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।