ঢাকাTuesday , 25 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র বাঁচাতে বিএনপিকে রুখতে হবে

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে ও জঙ্গির কারখানা চিরতরে নির্মূল করতে হলে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব জোট আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হলেন জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক এবং তার দল বিএনপি হলো জঙ্গি উৎপাদনের কারখানা। তাই জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে নিরাপদ করতে খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও তার দল গণতন্ত্র ও নির্বাচনের কথা বলা শুরু করেছেন। কিন্তু এদের সমর্থনেই কিছুদিন আগে নির্বাচিত সরকারকে উৎখাত করতে জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি রোকোনূজ্জামান রোকনের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মীর হোসেন আক্তার, সহসভাপতি ওবায়দুল হক, শহিদুল ইসলাম, নূরুল আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।