ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫৫

Link Copied!

railআন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেলে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনায় অন্তত ৫৭৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দেশটির রাজধানী ইয়াউন্ডে ও দুয়ালা শহরের মধ্যে চলাচলকারী ট্রেনটি ইসেকা শহরের কাছে উল্টে যায়। এ সময় ট্রেনে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, ওই ট্রেনে ৬০০ যাত্রী চলাচলের কথা থাকলে সেটি ১৩০০ যাত্রী বহন করছিল।
সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হওয়ায় সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। এ কারণে স্বাভাবিক অবস্থার চেয়ে ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়।
ক্যামেরুনের পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালেইন মেবে জানিয়েছেন, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।