ঢাকাSaturday , 22 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত

Link Copied!

islami bankঅর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।শনিবার ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
সভায় ব্যাংকের তৃতীয় ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা ও সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও জানান হয়।
এ ছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। এতে ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।