ঢাকাTuesday , 18 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Link Copied!

kabaddiস্পোর্টস ডেস্ক : তৃতীয়বারের মতো কাবাডি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপের এবারের আসরে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ।
চলতি বিশ্বকাপে রেকর্ড পরিমাণ পয়েন্ট সংগ্রহ করে জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৮০-৮ পয়েন্টের ব্যবধানে। যা চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এর আগে ভারত গেল ১৫ অক্টোবর ৭৪-২৫ পয়েন্টে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ওটাই ছিল এই বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সেটা ভেঙে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। তাতে অস্ট্রেলিয়াকে মোট চারবার অলআউট করে আরুদুজ্জামান বাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া।
রেকর্ড গড়ে জিতলেও খুব একটা লাভ হয়নি বাংলাদেশের। আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে শেষ মুহূর্তে হেরে যাওয়ায় সেমিফাইনালের আশা একেবারেই ক্ষীণ। শেষ ম্যাচে ভারত প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে হারলেই কেবল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। এবং সেই হারটা হতে হবে বড় ব্যবধানে।
কিন্তু ভারত বিশ্বকাপের ফেভারিট দল। তারা নবাগত ইংল্যান্ডের কাছে হারবে সেটা ভাবাটাই অবান্তর। সুতরাং অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে কেবল শান্তিই পাচ্ছে বাংলাদেশ। শেষ ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে দিলেও খুব একটা লাভ হবে না।