ঢাকাTuesday , 18 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বল হাতে ইয়াসির শাহ’র রেকর্ড

Link Copied!

yeasir_shahস্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে কম ম্যাচ খেলে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ইয়াসির শাহ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। মাত্র ১৭ টেস্টে ১০০ উইকেট শিকার করেন পাকিস্তানের ৩০ বছর বয়সী এই বোলার। আর এক ম্যাচ আগে ১০০ উইকেট শিকার করতে পারলে ১৪০ বছরের পুরনো রেকর্ড ছুঁতে পারতেন ইয়াসির। ১৮৯৬ সালে মাত্র ১৬ টেস্ট খেলে ১০০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার জর্জ লোহমান। তবে ইয়াসির শাহর মতো অস্ট্রেলিয়ার চার্লি টার্নার ও ক্লারি গ্রিমেট ১৭ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন।
এদের পরেই রয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল ও ভারতের রবীচন্দ্রন অশ্বিন। সাঈদ আজমল ১৯ ম্যাচে নিয়েছিলেন ১০০ উইকেট। আর ভারতের রবীচন্দ্রন অশ্বিন ১৮ ম্যাচে ছুঁয়েছিলেন তিন অঙ্কের ফিগার
২০১৪ সালের অক্টোবরে এই ভেন্যুতেই অভিষেক হয়েছিল ইয়াসিরের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্ট শুরুর আগে তার উইকেট সংখ্যা ছিল ৯৫। গড় ছিল ৫৩.৭০। ১৭ ম্যাচে তিনি ৭ বার ৫ উইকেট ও ৭ বার ৪ উইকেট নিয়েছেন।