ঢাকাTuesday , 18 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন-সভা স্থগিত

Link Copied!

education_ministryনিজস্ব প্রতিবেদক : ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও সভা অনুষ্ঠানের কর্সমূচি স্থগিত করা হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সকাল ১১টায় সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকী মানববন্ধন পালন ও ২০ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধীজনের সমন্বয়ে সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ওই প্রতীকী মানববন্ধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠানের পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে। গত ৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই কর্মসূচি ঘোষণা করেন।