ঢাকাSaturday , 15 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব দলের মতামতে নির্বাচন কমিশন করার প্রস্তাব

Link Copied!

samsul-hudaনিজস্ব প্রতিবেদক : সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন করার প্রস্তাব করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা।শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব করেন।
শামসুল হুদা বলেন, সব দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মাঝে সে নির্বাচন কমিশনের প্রতি আস্থা তৈরি হবে এবং কেউ এ কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করবে না বলে আমি আশা করছি। আর কেউ (কোনো রাজনৈতিক দল) অনাস্থা প্রকাশ করলেও তা অন্য দল মানবে না।
তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থার অভাব আছে। আর এই অভাব থাকলে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাঝেই আগামী নির্বাচন করা হোক না কেন, সে নির্বাচন জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে পারবে না। তাই আগে নির্বাচন কমিশনের ওপর আস্থা তৈরি করতে হবে। আর সে জন্যই সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন।’
গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত উল্লেখ করে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমি মনে করি বিএনপি ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে সব থেকে বড় ভুল করেছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। নির্বাচনে অংশ নিলে তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট আসনগুলো থেকে অবশ্যই নির্বাচিত হতো এবং সংসদে গিয়ে কথা বলতে পারত। আর নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচন বর্জন করলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে যায়।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।