যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় রাজ্জান (৪০) নামের এক ইউপি সদস্য নিজ দোকানে গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গদখালি বাজারের দোকানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাজ্জান গদখালি গ্রামের দলিল সরদারের ছেলে ও গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ করিম জানান, সকালে রাজ্জান গদখালি বাজারে তার দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

