ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী খুন

Link Copied!

MARDERখুলনা প্রতিনিধি : খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাদিম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুরে বিটিসিএল অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে নাদিম স্থানীয় শাহাদাতের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা এসে তাকে ছুরিকাঘাত করে। উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাদিমের বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।