ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ দফা দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির

Link Copied!

BTAনিজস্ব প্রতিবেদক : শিক্ষদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব শিক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির নেতারা এ দাবি জানান।
তাদের দাবিগুলো হলো- ইউনেস্কো ও আইএলওর ঘোষণা বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা ৩০ দিনের মধ্যে প্রদান, চাকরির মেয়াদ ৬৫ বছরে উন্নীত করা, ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান এবং অবসর ভাতা চালু করা।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার হাওলাদার অভিযোগ করেন, সমগ্র শিক্ষক সমাজকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে আমলারা। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মনিটরিং করা হচ্ছে অদক্ষ ও অযোগ্য জুনিয়র অফিসারদের দ্বারা।
আলোচনা সভায় সংগঠনের মহাসচিব আ. ছালাম খান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য আখতারুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মাকসুদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।