ঢাকাTuesday , 11 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হলি আর্টিজান’ নিয়ে ফারুকীর সিনেমা

Link Copied!

faruqiবিনোদন ডেস্ক : নগরীর গুলশানে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’র এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ফারুকী।
গুলশানের হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনা নিয়ে গড়ে উঠবে ‘হলি বেকারি’ শিরোনামের এ সিনেমার গল্প। ছবিয়ালের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
এ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘২০১৭ সালের শুরুর দিকে এ সিনেমার কাজ শুরু করব। সিনেমাটিতে দেশ-বিদেশের অনেক অভিনয়শিল্পীরা অভিনয় করবেন।’
কিছুদিন আগে ‘ডুব’ শিরোনামে ফারুকী তার নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান অভিনয় করেছেন। ‘ডুব’ সিনেমাটি ফারুকীর নির্মিতব্য তৃতীয় চলচ্চিত্র। এবার চতুর্থ সিনেমায় হাত দিতে যাচ্ছেন এই নির্মাতা।