ঢাকাMonday , 10 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদযাপনে সীমা অতিক্রম করেছিল বাংলাদেশ

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের রিভিউ আবেদন নিজেদের পক্ষে আসার পর বুনো উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। দলের সব ক্রিকেটার যেভাবে উদযাপন করেছেন, তা পছন্দ হয়নি বাটলারের। এ কারণে মাঠেই ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইংলিশ অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘উদযাপনে সীমা অতিক্রম করেছিল বাংলাদেশ। তারা যেভাবে উদযাপন করেছিল এবং আমার দিকে তেড়ে এসে বিদায় নিতে বলছিল, তা খুবই দৃষ্টিকটূ লাগছিল। উইকেট পেয়েছিল বলে অনুভূতি অনেক বেড়ে গিয়েছিল। যেটা হয়েছে সেটা আপনারাও ভালো দেখেছেন। আমার হয়ে বিচারও করতে পারবেন।’
বাটলার আরো বলেন, ‘আমি হয়ত কিছু না বলে ফিরে আসতে পারতাম। একসঙ্গে পুরো দল ‍উদযাপন করবে এটাই বাস্তবতা। কিন্তু খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়তি কিছু করবে সেটা মানা কষ্টকর।’
ম্যাচের পর ইংল্যান্ড ড্রেসিং রুমের সামনে তর্কে জড়িয়েছিলেন বেন স্টোকস ও তামিম ইকবাল। বাটলার জানিয়েছে তার সঙ্গে মাঠে ঘটা কাণ্ডের কারণে হতাশ স্টোকস। এ কারণে তামিমের সঙ্গে তর্কে জড়িয়েছেন স্টোকস।