ঢাকাMonday , 10 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাদেজাকে জরিমানা

Link Copied!

jadejaস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডোরে তৃতীয় টেস্টে জরিমানার শিকার হয়েছেন ভারতীয় বোলার রবিন্দ্র জাদেজা। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচে পিচে অপরিহার্য ক্ষতি সাধনের জন্য তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ২.২.১১ অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ শাস্তি প্রদান করা হয়।
জাদেজার জরিমানা নিয়ে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘জাদেজাকে আগেও দুইবার অফিসিয়ালি সতর্ক করা হয়েছে। চতুর্থবারের মতো মাঠের সংরক্ষিত এলাকায় ক্ষতি সাধনের জন্য তাকে এ শাস্তি প্রদান করা হয়।’
এছাড়া খেলার নিয়ম ভঙ্গের কারণে জাদেজাকে তিন রেটিং পয়েন্ট জরিমানা করা হয়।আগামী দুই বছরের মধ্যে আর এক রেটিং পয়েন্ট হারালে একটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। অথবা বিকল্প হিসেবে দুটি ওডিআই কিংবা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য অযোগ্য বিবেচিত হবেন তিনি।
এই সিরিজে শুধু এটিই প্রথম নয়। এর আগে কলকাতায় পিচে অপেশাদার আচরণের জন্য তাকে দুই বার সতর্ক করা হয়েছিল।