ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩টি স্মার্টফোনের দাম কমালো ওয়ালটন

Link Copied!

Waltonপ্রযুক্তি ডেস্ক : নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।
সম্প্রতি ৩টি মডেলের স্মার্টফোনে সাশ্রয়ী মূল্য ঘোষণা করেছে ওয়ালটন। মডেলগুলো হচ্ছে: ‘প্রিমো ভি-টু’, ‘প্রিমো আর-ফোর প্লাস’ এবং ‘প্রিমো ভিএক্স প্লাস’।
* ‘প্রিমো ভি-টু’ স্মার্টফোনটি এখন মাত্র ৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে (সাম্প্রতিক মূল্য ছিল ১১,৬৯০ টাকা)।
* ‘প্রিমো আর-ফোর প্লাস’ স্মার্টফোনটি এখন সাশ্রয়ী মূল্যে ৯,৬৯০ টাকায় পাওয়া যাচ্ছে (সাম্প্রতিক মূল্য ছিল ১০,৯৯০ টাকা)।
* ‘প্রিমো ভিএক্স প্লাস’ স্মার্টফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায় (সাম্প্রতিক মূল্য ছিল ১৪,৯৯০ টাকা)।
স্মার্টফোনগুলোর ফিচার জেনে নিন।
প্রিমো ভি-টু
খুবই সুরুচিপূর্ণ ডিজাইনের মেটাল আস্তরণে আবৃতি এই স্মার্টফোনটি জিএসএম নেটওয়ার্কের পাশাপাশি সিডিএমএ নেটওয়ার্ক সাপোর্টেড। ১৪টি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড সাপোর্ট করায় বিশ্বের যেকোনো দেশে এই স্মার্টফোনটি ব্যবহারে মোবাইল নেটওয়ার্ক নিয়ে সমস্যায় পড়তে হবে না। থ্রিজির পাশাপাশি সর্বাধুনিক ফোরজি এলটিই প্রযুক্তিও সাপোর্টেড।
লেওয়া অপারেটিং সিস্টেম ভিত্তিক অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে উচ্চ কনট্রাস্ট রেশিওর কোয়ান্টাম শার্প পিওর ব্ল্যাক আইপিএস এবং ওজিএস প্রযুক্তির ফুল এইচডি ৫ ইঞ্চি ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে ডিসপ্লের নিরাপত্তায়। হাতের পাঁচ আঙুল ব্যবহার করে মাল্টি টাচ সুবিধা পরিচালনা করা যাবে।
মাল্টি টাস্কিং ও উন্নত পারফরম্যান্স নিশ্চিতে প্রসেসর হিসেবে রয়েছে উচ্চ ক্ষমতার ৬৪বিট সম্পন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেটের ১.৫ গিগাহার্জের শক্তিশালী অক্টা কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের উন্নত অ্যাডরিনো ৪০৫ জিপিইউ, মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
স্মার্টফোনটির ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া এর ফ্রন্ট ক্যামেরাটি বিএসআই প্রযুক্তির ৮ মেগাপিক্সেলের, যাতে রয়েছে ৮৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ সুবিধা, ফলে সবাই মিলে তোলা যাবে গ্রুপ সেলফি বা উইফি। রয়েছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ এবং ৫ গিগাহার্জ), ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ওয়াই-ফাই হটস্পট, ওটিএ এবং ওটিজি সুবিধা। ওটিজি থাকায় স্মার্টফোনটিতে ইউএসবি কিবোর্ড, গেমিং কনসোল, পেন ড্রাইভ ব্যবহার করা যাবে।
স্মার্টফোনটিতে মোশন সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), জাইরোস্কোপ। এনভায়রনমেন্ট সেন্সর হিসেবে রয়েছে লাইট (ব্রাইটনেস)। পজিশন সেন্সর হিসেবে রয়েছে প্রক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), ওরিয়েন্টেশন।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এ-জিপিএস সুবিধা, এফএম রেডিও, দীর্ঘ ব্যাটারি লাইফ উপভোগে ৩০০০এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, ডাবল টেপ টু ওয়াক (স্ক্রিনে দুবার টোকা নিয়ে স্ক্রিন অন করা) প্রভৃতি সুবিধা।
প্রিমো আর-ফোর প্লাস
ওয়ালটনের এই স্মার্টফোনটি ৫ ইঞ্চির অন-সেল এইচডি আইপিএস ডিসপ্লের। এর ডিসপ্লেতে ২.৫ডি কার্ভড (বাঁকানো) গ্লাস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪। ফলে অসাবধানতায় হাত থেকে পড়ে গেলেও এর ডিসপ্লে ভাঙার সম্ভাবনা কম। যেকোনো ধরনের স্ক্র্যাচ থেকে ডিসপ্লে যেমন থাকবে নিরাপদ তেমনি অসাধারণ টাচ সুবিধা পাওয়া যাবে। হাতের পাঁচ আঙুল ব্যবহার করে মাল্টি টাচ সুবিধা পরিচালনা করা যাবে।
মেটাল ডিজাইনের আকর্ষণীয় এই স্মার্টফোনটি মজবুত ও টেকসই। স্মার্টফোনটি তৈরি হয়েছে আধুনিক সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল) পদ্ধতিতে। এর চারপাশের ফ্রেম অ্যালুমিনিয়ামের। স্মার্টফোনটি ৮.১ মিমি পুরুত্বের পাতলা ও ১৪৯ গ্রাম হালকা ওজনের।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটি থ্রিজি প্রযুক্তির পাশাপাশি সর্বাধুনিক ফোরজি এলটিই প্রযুক্তি সাপোর্টেড। এর ডুয়াল সিম স্লটের উভয়টিতেই থ্রিজি বা ফোরজি নেটওয়ার্কের সিম ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের একসঙ্গে বিভিন্ন অ্যাপস স্বাচ্ছন্দ্যে ব্যবহার ও মাল্টিমিডিয়ায় উন্নত অভিজ্ঞতা দিতে রয়েছে দ্রুতগতির ৩ জিবি র‌্যাম। প্রসেসর হিসেবে রয়েছে ৬৪বিট ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি টি৭২০ জিপিইউ। মেমোরির ক্ষেত্রে রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
রিয়ার ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়ার ক্যামেরার সাহায্যে নরমাল মোড ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় মোডে ছবি তোলা যাবে। যেমন ফেস বিউটি, এইচডিআর, প্যানারোমা, স্মার্ট সিন, ফিল্টার, প্রফেশনাল ক্যামেরা মোড এবং আল্ট্রা পিক্সেল মোড। প্রফেশাল ক্যামেরা মোড অপশনটির সাহায্যে প্রফেশনাল ফটোগ্রাফির সুবিধা পাওয়া যাবে। আল্ট্রা পিক্সেল মোড অপশনটির সাহায্যে অনেক বেশি রেজল্যুশনের ছবি তোলা যাবে। ফলে দূরের অস্পষ্ট বিষয় স্পষ্টভাবে দেখা যাবে ছবিতে।
ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে বিএসআই সেন্সরের ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় নরমাল মোড ছাড়াও ফেস বিউটি, ফিল্টার, জিফ এবং স্মার্ট সিন মোডে সেলফি তোলা যাবে।
রিয়ার ক্যামেরার সাহায্যে ফুল এইচডি ভিডিও এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে এইচডি ভিডিও করা যাবে। গান শোনা ও মুভি দেখায় রয়েছে ডিটিএস মিউজিক সিস্টেম। ফলে অনেক বেশি জীবন্ত ও নিখুত সাউন্ড উপভোগ করা যাবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ এবং ৫ গিগাহার্জ), ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ওয়াই-ফাই হটস্পট, ওটিএ এবং ওটিজি সুবিধা। ওটিজি থাকায় স্মার্টফোনটিতে ইউএসবি কিবোর্ড, গেমিং কনসোল, পেন ড্রাইভ ব্যবহার করা যাবে। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট (ব্রাইটনেস), প্রক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস), ওরিয়েন্টেশন।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এ-জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, চিলড্রেন মোড সুবিধা, অ্যান্টি-থেফট প্রযুক্তি (এসএমএসের মাধ্যমে ফোন লক ও ডাটা মুছে ফেলার সুবিধা), ২৪০০এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারিসহ প্রভৃতি সুবিধা।
প্রিমো ভিএক্স প্লাস
প্রিমো ভিএক্স প্লাস স্মার্টফোনটি ফিচারের দিক থেকে যেমন আধুনিক তেমনি ডিজাইনের দিক থেকেও স্টাইলিশ। এটি আকর্ষণীয় নকশায় মেটাল ডিজাইনের। অভিজাত লুক আনতে এর ডিজাইন করা হয়েছে আধুনিক ডায়মন্ড কাট সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল) পদ্ধতিতে।
ডিজাইনের দিক থেকে এটিকে অন্যতম সেরা একটি স্মার্টফোন বলা চলে। কারণ প্রিমো ভিএক্স প্লাস খুবই স্লিম ঘরানার স্মার্টফোন। এর পুরুত্ব মাত্র ৫.৮ মিমি।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে আধুনিক সুপার অ্যামোলেড টেকনোলজির ডিসপ্লে, যা ছবিকে আরো ঝকঝকে ও দৃষ্টিনন্দন করে তোলে। ৫.২ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্পন্ন এই স্মার্টফোনটিতে হাতের দশ আঙুল ব্যবহার করে মাল্টি টাচ সুবিধা পরিচালনা করা যাবে। স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ স্মার্টফোনটিকে মুক্ত রাখতে ফ্রন্টের পাশাপাশি ব্যাক সাইডেও ব্যবহৃত হয়েছে তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস।
থ্রিজি প্রযুক্তির পাশাপাশি প্রিমো ভিএক্স প্লাস সর্বাধুনিক ফোরজি এলটিই প্রযুক্তি সাপোর্টেড। ডুয়াল সিম স্লট সুবিধার এই হ্যান্ডসেটটির একটি সিম স্লটে মাইক্রো সিম এবং আরেকটি সিম স্লটে ন্যানো সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট হিসেবেও ব্যবহার করা যাবে।
মাল্টি টাস্কিং সুবিধা ও উন্নত পারফরম্যান্স নিশ্চিতে প্রসেসর হিসেবে রয়েছে উচ্চ ক্ষমতার ৬৪বিট সম্পন্ন ১.৩ গিগাহার্জের শক্তিশালী অক্টা কোর প্রসেসর। দারুন গ্রাফিক্স সুবিধা নিশ্চিতে ব্যবহৃত হয়েছে মালি টি৭২০ জিপিইউ, মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরির ব্যবহারের সুবিধা।
রিয়ার ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও ডুয়াল এলইডি (ডুয়াল টোন) ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিএসআই সেন্সরের ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরায় নরমাল মোড ছাড়াও লাইভ ফটো মোড, ফেস বিউটি, এইচডিআর, প্যানারোমা, সিন মোড এবং ফিল্টার মোড ছবি তোলা যাবে।
রিয়ার ক্যামেরার সাহায্যে ফুল এইচডি ভিডিও এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে এইচডি ভিডিও করা যাবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ এবং ৫ গিগাহার্জ), ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ওয়াই-ফাই হটস্পট, ওটিএ এবং ওটিজি সুবিধা। ওটিজি থাকায় স্মার্টফোনটিতে ইউএসবি কিবোর্ড, গেমিং কনসোল, পেন ড্রাইভ ব্যবহার করা যাবে। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট (ব্রাইটনেস), প্রক্সিমিটি, ম্যাগনেটিক ফিল্ড (কম্পাস) এবং ওরিয়েন্টেশন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, এ-জিপিএস সুবিধা, এফএম রেডিও, ২৭০০এম.এ.এইচ লিথিয়াম পলিমার ব্যাটারিসহ প্রভৃতি ফিচার।